শিরোনাম
◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ ◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর ◈ ৬ মাস নির্বাসনের মুখে ক্রিশ্চিয়া‌নো রোনাল্ডো, ক্ষমা চাইলে কমতে পারে শাস্তি ◈ ‌লিও‌নেল মেসির তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন ◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ০৯:৩৭ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৬, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌লিও‌নেল মেসির তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের সমা‌প্তি। জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ, শেষ গোল, শেষবারের মতো সমর্থকদের ভালোবাসা; সব মিলিয়ে আবেগঘন বিদায় নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে মেসি নামটি কি সত্যিই আর্জেন্টিনার ফুটবল থেকে বিদায় নিচ্ছে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের প্রজন্মে।

মেসির তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরো ইতিমধ্যে ফুটবলের সঙ্গে নিজেদের পথচলা শুরু করেছে। তিনজনই বর্তমানে ইন্টার মালিয়ামির একাডেমি কাঠামোর মধ্যে ফুটবল শিখছে ও বেড়ে উঠছে। বয়স এখনও কম, সামনে তাদের জন্য পড়ে আছে দীর্ঘ পথ। তাই ভবিষ্যতে তারা কোথায় পৌঁছাবে, সেটি এখনই বলার সুযোগ নেই। -- আমার দেশ

তবে ফুটবলপ্রেমীদের কল্পনায় এরই মধ্যে জায়গা করে নিয়েছে অন্য এক সম্ভাবনা। কোনো একদিন যদি আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে মেসি পরিবারের আরেক প্রজন্মকে দেখা যায়!

বাবা লিওনেল মেসি আর্জেন্টিনাকে দিয়েছেন একের পর এক অবিস্মরণীয় মুহূর্ত। দীর্ঘ অপেক্ষার পর জিতেছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ। ২০২২ সালে কাতারে বিশ্বকাপের সবচেয়ে বড় ট্রফিটিও তুলেছেন নিজের হাতে। জাতীয় দলের হয়ে তার পথচলা তাই শুধু একটি ক্যারিয়ার নয়, আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসেরই একটি বিশেষ অধ্যায়।

Advertisement

এখন সেই অধ্যায় শেষ হলেও মেসি নামটি হয়তো পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না। থিয়াগো, মাতেও কিংবা সিরোর কেউ যদি একদিন বাবার পথ অনুসরণ করে পেশাদার ফুটবলে উঠে আসেন, তাহলে আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে ‘মেসি’ নামটি।

অবশ্য সেটি এখন কেবল সম্ভাবনা ও স্বপ্নের গল্প। তিন সন্তানই এখনও বয়সে ছোট এবং তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে সময়, প্রতিভা ও নিজেদের সিদ্ধান্ত। কিন্তু মেসির বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থকদের জন্য এই কল্পনাটুকুও কম রোমাঞ্চকর নয়।

লিওনেল মেসির যুগ শেষ হয়েছে কিন্তু আর্জেন্টিনা ও মেসি পরিবারের গল্প হয়তো এখানেই শেষ নয়। কে জানে, কোনো একদিন আকাশি-সাদা জার্সিতে নতুন কোনো ‘মেসি’ই লিখে ফেলবে সম্পূর্ণ নতুন এক গল্প!

  • সর্বশেষ