শিরোনাম
◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ ◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর ◈ ৬ মাস নির্বাসনের মুখে ক্রিশ্চিয়া‌নো রোনাল্ডো, ক্ষমা চাইলে কমতে পারে শাস্তি ◈ ‌লিও‌নেল মেসির তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন ◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ০৯:৫১ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৬, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া

স্পোর্টস ডেস্ক : গত আসরের হতাশা ভুলে আবারও এশিয়ার সিংহাসন ফিরে পাওয়ার মিশনে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগামী ৫ নভেম্বর ওমানে শুরু হতে যাওয়া যুব এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সূচিতে শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে টাইগার যুবারা পড়েছে তুলনামূলক কঠিন গ্রুপে।

৫০ ওভারের এবারের আসরে অংশ নেবে মোট আটটি দল। তাদের ভাগ করা হয়েছে দুই গ্রুপে। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গী ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। অন্যদিকে, ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া।

টানা দুইবার যুব এশিয়া কাপ জেতার পর গত আসরে সেমিফাইনালেই থেমে গিয়েছিল বাংলাদেশের পথচলা। পাকিস্তানের কাছে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে যান জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, ইকবাল হোসেন ইমনরা। এবার সেই হতাশা পেছনে ফেলে নতুন করে শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার ম্যাচ দিয়ে ৫ নভেম্বর শুরু হবে টুর্নামেন্ট। একই দিনে মাঠে নামবে বাংলাদেশও। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর ৭ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে টাইগার যুবারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া।

দুই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ১২ নভেম্বর হবে শেষ চারের লড়াই। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের সামনে থাকবে ‘এ’ গ্রুপের রানার্সআপ। সবশেষে ১৪ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে সেমিফাইনালজয়ী দুই দল।

  • সর্বশেষ