শিরোনাম
◈ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ◈ ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জে বন্ধ নাগরিক সেবা ও রেল চলাচল ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে? ◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৪, ০৯:৫৬ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২৪, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকটকে পরিচয়

সমকামী বান্ধবীকে বিয়ে করতে সিলেটের তরুণী সাতক্ষীরায়

ফরিদ আহমেদ, সাতক্ষীরা: [২] টিকটকে পরিচয়, এরপর ইমোতে দীর্ঘ দিনের ঘনিষ্ট সম্পর্ক। অবশেষে বিবাহিত বান্ধবীর প্রেমের টানে ছুটে সিলেটের এক তরুণী এখন সাতক্ষীরার কলরোয়ায় নববিবাহিত যুবতীর বাড়িতে অবস্থান করছে। তাদের বিয়ের ব্যবস্থা না করলে দিচ্ছে আত্মহত্যার হুমকি। এমন অবস্থায় তাদের নিয়ে বিপাকে পড়েছে  বিবাহিত যুবতীর পরিবার। এ ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

[৩] বুধবার (৩ জানুয়ারি) রাতে সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা জামালের মোড় এলাকায় এমন ঘটনা ঘটেছে।

[৪] স্থানীয়রা জানায়, সিলেট থেকে কলারোয়ায় গিয়ে রুবিনা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে বিয়ে করে ঢাকায় নিয়ে যেতে চায় সিলেটের গোয়াইনঘাট এলাকার মহিমা খাতুন (২৩) নামের এক অবিবাহিত মেয়ে। বর্তমানে মহিমা কলারোয়ায় রুবিনার বাড়িতে অবস্থান করছে। বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের বাড়িতে ভিড় জমেছে।

[৫] মহিমা খাতুন (২৩) সিলেট গোয়াইনঘাট এলাকার মুনছুর আলীর মেয়ে। রুবিনা খাতুন (২৫) সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা জামালের এলাকার আনিসুর রহমানের মেয়ে ও কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের আরমান হোসেনের স্ত্রী।

[৬] কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের দুই জনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে এবং দুই পরিবারকে খবর দেয়া হয়েছে।

[৭] তিনি আরও জানান, তাদের দুই জনকে স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ