শিরোনাম
◈ কক্সবাজার সমুদ্রসৈকতের ৩০০-৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের ◈ ‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস ◈ মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ উড্ডয়নের আগে চাকা থেকে ধোঁয়া, শাহজালালে ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট বাতিল ◈ এইচএসসির ফল বিপর্যয়, ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ◈ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাড়ছে বাণিজ্য ঘাটতি ◈ দ্বিতীয় টে‌স্টের তৃতীয় দিন ভারত প‌ড়ে‌ছে আ‌রো বিপ‌দে ◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৮:৩৪ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৩১৭ জন উদ্ধার, আটক ৭

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ২৭০ জন বাংলাদেশি ও ৪৭ জন রোহিঙ্গা রয়েছেন।

এ ঘটনায় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে মানবপাচারে ব্যবহৃত একটি কাঠের ট্রলার।

রোববার (২৯ নভেম্বর) সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইলসংলগ্ন বঙ্গোপসাগরে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সাগরপথে একটি কাঠের ট্রলারে করে বিপুলসংখ্যক মানুষকে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে উপকূলীয় এলাকায় নজরদারি শুরু করেন কোস্ট গার্ডের সদস্যরা।

Advertisement

একপর্যায়ে সন্দেহজনক ট্রলারটি শনাক্ত করে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত উপেক্ষা করে ট্রলারটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি আটক করতে সক্ষম হন কোস্ট গার্ড সদস্যরা।

ট্রলারটি নিয়ন্ত্রণে নেওয়ার পর তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়। পরিচয় যাচাই করে তাদের মধ্যে ২৭০ জন বাংলাদেশি ও ৪৭ জন রোহিঙ্গা বলে নিশ্চিত হয় কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করে জানান, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় একটি কাঠের ট্রলার থেকে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ