শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল ◈ ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা ◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশ দখল থেকে যুদ্ধের হুমকি দিচ্ছেন বিজেপির ছয় নেতা ◈ তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা: যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ◈ বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ◈ যে কারণে মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির, দিলেন আবেগঘন বার্তা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে পু‌লি‌শের অ‌ভিযা‌নে  ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ ​চট্টগ্রামের বাঁশখালীতে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মো: খুরশিদ আলম (৪০) নামে  এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপু‌রে উপজেলার  চাম্বল ইউনিয়নের ছড়ার ব্রিজ সংলগ্ন পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত মো: খুরশিদ আলম বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব চাম্বল এলাকার সাইদুল হকের বাড়ির মোক্তার আহমেদ ও আনোয়ারা বেগমের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার আমিন জুট মিল উত্তর গেট সংলগ্ন ১নং গলির করিম টাওয়ার এলাকার এরশাদের বাড়িতে ভাড়া থাকতেন।

​পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো: মাসুদ আলম (বিপিএম)-এর নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রবিউল হক এর তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আনিসুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল চাম্বলের ছড়ার ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে। সকালে সন্দেহভাজন হিসেবে একটি ইয়ামাহা এফজেড ভার্সন-২ (Yamaha FZ V2) মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় খুরশিদ আলমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি হেলমেট জব্দ করা হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রবিউল হক বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। 

  • সর্বশেষ