শিরোনাম
◈ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা আসতে পারে আজ ◈ বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা! ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন দিলেন শ্রমিকরা ◈ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলার বাইরে নেওয়া যাবে না বিচারকদের সরকারি গাড়ি ◈ জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক, ক্ষোভ জানাল ইহুদি ও হিন্দু সংগঠন ◈ বাড়ছে নিবন্ধন অধিদপ্তরের কর্মচারীদের বেতন: ঢাকা-চট্টগ্রামে দৈনিক মজুরি ৮০০, অন্য এলাকায় ৭০০-৭৫০ টাকা করার প্রস্তাব ◈ স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে সেনাপ্রধানও ছিলেন ◈ দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিপদে ফেলছেন হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (ভিডিও) ◈ সামাজিক যোগাযোগমাধ্যমের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহারে কিডনি রোগে আক্রান্ত কিশোরী, পারদ মিলল বিপজ্জনক মাত্রায় ◈ বিশ্বজুড়ে কমছে জন্মহার, জনসংখ্যা সংকটে বদলে যাবে ভবিষ্যতের পৃথিবী: বাড়বে বয়স্কদের ব্যয়

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৭:১২ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে দুর্বৃত্তদের হামলায় বিএনপির ৫ কর্মী আহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় দুর্বৃত্তদের হামলায়
বিএনপির পাঁচ কর্মী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।  পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতরা হলেন পূর্বটেংরী গ্রামের শিপন খাঁর ছেলে সিজান খাঁ (২২), শেরপাড়া গ্রামের রস্তম তারা ওরফে তারা মিয়ার ছেলে রিফাত (২৬), সাহেবপাড়া গ্রামের মজনুর ছেলে মাহিম (২৫), ঈদগাহ এলাকার পিরুর ছেলে রিসাদ (২৬) ও শেরপাড়া গ্রামের বাবলুর ছেলে রবিউল (১৭)। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সারাদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে সাঁড়া ইউনিয়নে মিছিল বের করার প্রস্তুতি চলছিল। শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে দুর্বৃত্তরা অতর্কিত হামলা ও গুলিবর্ষণ চালায়। এতে দলের পাঁচ কর্মী আহত হন।

স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে পাঁচটার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় বিএনপি নেতারা জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ