শিরোনাম
◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:৩২ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী জানুয়ারীর শুরু থেকে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ সরকার : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : আগামী জানুয়ারীর শুরু থেকে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ সরকার। এছাড়াও দেশে বাস্তবায়নাধীন বড় ও গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে কড়া নজরদারির কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার সকালে কক্সবাজারের অভিজাত এক হোটেলে আয়োজিত এডিবির আন্তর্জাতিক ঋণ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের পর গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল ও উন্নয়ন কর্তৃপক্ষসহ নানা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। চলমান প্রকল্পগুলো বাস্তবায়নের সময়সীমা যেন সঠিক সময়ে শেষ করা যায় সেটার জন্য তাগিদ দেয়া হয়েছে৷

এতে যারা ব্যর্থ হবে তাদের জবাবদিহীতার আওতায় আনা হবে বলে এসময় তিনি সতর্ক করে নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী আরও বলেন, বৈদেশিক ঋণের ক্রমবর্ধমান পরিশোধের চাপ, সুদ ব্যয় বৃদ্ধি এবং উন্নয়ন অর্থায়নের উৎসে পরিবর্তনের প্রেক্ষাপটে ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল খুঁজছে বাংলাদেশ।

  • সর্বশেষ