শিরোনাম
◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও ◈ ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে ◈ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদ্‌যন্ত্র, কিডনি ও চোখ, প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ অস্ট্রেলিয়ার কা‌ছে ৭ উইকে‌টে হার‌লো ইংল‌্যান্ড ◈ চিকিৎসা খাতের অব্যবস্থাপনা দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরি, দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি ◈ গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য ◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০৮:৪৪ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ০৮:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে ৭ মাসের দুই যমজ কন্যাকে শ্বাসরোধ করে হত্যার পর পিতার আত্মহত্যা

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়িতে ৭ মাসের দুই যমজ কন্যাসন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন এক পিতা। ​শুক্রবার (১৩ নভেম্বর) বিকা‌লে  উপজেলার পুইছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মধ্যম পুইছড়ি মওলার পাড়া বদি আলমের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ​নিহত মো. জাহেদ (৫৫) বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বদিউল আলমের পুত্র। নিহত দুই যমজ কন্যাসন্তান হলো-জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত (৭ মাস)।

​নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার বেলা ১২টার দিকে তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে স্থানীয় নাপোড়া ভিলেজার পাড়া মসজিদে নামাজ ও দোয়া করতে যান। যাওয়ার সময় যমজ দুই মেয়েকে সাথে নিতে চাইলে স্বামী জাহেদ তা নিষেধ করেন। তখন জাহেদ জানান, শিশুরা সেখানে গেলে পায়খানা-প্রস্রাব করবে, তাই তাদের রেখে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন মসজিদে যান। ​বিকেলে বাড়ি ফিরে তারা দেখতে পান ঘরের চতুর্দিকে দরজা-জানালা সব বন্ধ। পরে তাদের আত্ম চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

শুক্রবার রাত সা‌ড়ে ৮টা এ রি‌পোর্ট লেখা পর্যন্ত লাশ ধানা হেফাজ‌তে রাখা এবং সুরতহাল রি‌র্পোট তৈ‌রি কর‌তে দেখা যায় থানা পু‌লিশ‌কে।

অপর‌দি‌কে এসব বিষ‌য়ে পরিবা‌রের অপরাপর সদস‌্যদের‌ সাথে কথা ব‌লে প্রয়োজনীয় তথ‌্যসহ কথা বল‌তে দেখা যায় সহকা‌রি পু‌লিশ সুপার (আ‌নোয়ারা‌ সার্কেল) কে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক বলেন, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক হতাশা থেকে পিতা তার দুই যমজ কন্যাসন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ব‌লে তি‌নি‌ জানান।

  • সর্বশেষ