শিরোনাম
◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে নারিতা ছাড়বে প্রধানমন্ত্রীর বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের ◈ ডিভি লটারি ২০২৭: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না জানা যাবে আজ ◈ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ০৭:২৭ বিকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে আগুনে বসতঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অগ্নিকাণ্ডে এরশাদ মিয়ার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার শাহবাজপুর গ্রামের পূর্ব-উত্তর পাড়ার কবরস্থানসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে তাঁর চারচালা টিনের ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে পরিবারটি মাথা গোঁজার শেষ আশ্রয় হারিয়েছে। প্রাথমিকভাবে আগুনে পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে হঠাৎ এরশাদ মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে তা নেভানোর চেষ্টা করেন। এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আশপাশের বাড়িঘর আগুনের কবল থেকে রক্ষা পায়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানান তাঁরা।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়ভাবে জানা গেছে, নিম্নবিত্ত কৃষক এরশাদ মিয়ার পরিবারের জন্য এ অগ্নিকাণ্ড বড় ধরনের বিপর্যয় হয়ে এসেছে। বসতঘর পুড়ে যাওয়ায় পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র ও দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত আশ্রয় হারিয়ে তাঁরা চরম দুর্ভোগে পড়েছেন। এমন পরিস্থিতিতে নতুন করে ঘুরে দাঁড়ানো পরিবারটির জন্য কঠিন হয়ে পড়েছে।

  • সর্বশেষ