শিরোনাম
◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে নারিতা ছাড়বে প্রধানমন্ত্রীর বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের ◈ ডিভি লটারি ২০২৭: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না জানা যাবে আজ ◈ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধরা পড়লেন দক্ষিণের 'মাদক সম্রাজ্ঞী' চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি: দক্ষিণাঞ্চলের মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত বরগুনার আমতলী উপজেলার বহুল আলোচিত চম্পা বেগমকে অবশেষে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। দীর্ঘদিনের চেষ্টার পর তাকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

চম্পা বেগম বরগুনা ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় মাদক, দেহ ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ইতিপূর্বে তাকে গ্রেফতারের জন্য একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও তিনি প্রতিবারই ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন। চম্পা বেগম উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের মৃত আঃ হক বিশ্বাসের মেয়ে।

সূত্র মতে, দীর্ঘদিন থেকে চম্পাকে গ্রেফতারের জন্য আমতলী থানা পুলিশ চেষ্টা চালিয়ে শেষমেশ ২৭/১০/২০২৬ তারিখ সন্ধ্যা অনুঃ ০৭.০০ ঘটিকার গ্রেফতার করতে সক্ষম হয়।

আমতলী থানার দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, চম্পার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা রয়েছে।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টোলারেন্স নীতিতে কাজ করছি। মাদকের সাথে সম্পৃক্ত ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এজন্য আমরা মাদক ক্রয় বিক্রয়ের গডফাদার, মদদদাতা, পৃষ্ঠপোষকতাকারী ও সহায়তাকারীদের আইনের আওতায় নিয়ে  আসার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই সাথে তিনি মাদক কারবারি ও সহায়তাকারীদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য উপজেলার প্রতিটি নাগরিকদের কাছে অনুরোধ জানান। 

এদিকে চম্পার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিষ্টি বিতরণসহ এলাকাবাসী আনন্দ উৎসবে মেতে ওঠেন। এলাকাবাসী তাকে রিমান্ডে এনে মাদকসহ তার অপরাধ জগতের সকল তথ্য বের করে সে অনুযায়ী সকল অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

  • সর্বশেষ