শিরোনাম
◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে নারিতা ছাড়বে প্রধানমন্ত্রীর বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের ◈ ডিভি লটারি ২০২৭: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না জানা যাবে আজ ◈ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ০৬:৪৮ বিকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসকের হামলায় ২ সাংবাদিক আহত

সিলেট প্রতিনিধি : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে মারামারির ঘটনা ভিডিও করতে গেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনায় আহত হয়েছেন শ্যামল সিলেট পত্রিকার ফটো সাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের নিবেন্দু তালুকদার।

সিলেট কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির বলেন, ওসমানী হাসপাতালে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ঝামেলা হয়। এসময় রোগীর দুই স্বজনকে আটকে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। পরে আরও ইন্টার্ন চিকিৎসক এসে ঝামেলা শুরু করে। এসময় দুইজন সাংবাদিক আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাংবাদিক রেজা রুবেলের চিকিৎসা চলছে হাসপাতালের পঞ্চম তলার অপারেশন থিয়েটারে। তার অভিযোগ, ভিডিও করতে  গেলে চিকিৎসকরা মেরে তার মাথা ফাটিয়ে দেয়।

  • সর্বশেষ