শিরোনাম
◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা ◈ রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ ◈ মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি ◈ কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত ◈ মিয়ানমারে স্কুল ও বৌদ্ধবিহারে জান্তার বিমান হামলা, শিশু-শিক্ষার্থীসহ নিহত অন্তত ৩০ ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের কবর হোক জনগণের মন থেকে: তথ্য উপদেষ্টা ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বাংলাদেশে কেন সহিংসতা, ভারতের ভূমিকা নিয়ে কেন আলোচনা?

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৫:৩৬ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর মেডিকেলে অকেজো সাড়ে ৮ কোটি টাকার ক্যাথল্যাব, অভিযানে দুদক

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে হাসপাতালটির কার্ডিওলজি বিভাগে প্রায় ৮ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ক্যাথল্যাব যন্ত্র দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকার তথ্য পাওয়া গেছে। জনবল সংকট ও দীর্ঘদিন চালু না থাকায় মূল্যবান এই যন্ত্রটি বর্তমানে অকেজো হয়ে পড়ে রয়েছে।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত হাসপাতালটিতে অভিযান-পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফরিদপুর জেলা দুদকের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান।

​প্রেস ব্রিফিংয়ে দুদক কর্মকর্তারা জানান, হাসপাতালে বিভিন্ন সময়ে সংঘটিত কেনাকাটার নথিপত্র পর্যালোচনার পাশাপাশি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা চিকিৎসা সরঞ্জাম সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। পর্যালোচনায় কার্ডিওলজি বিভাগের কোটি কোটি টাকা মূল্যের ক্যাথল্যাব যন্ত্রটি ফেলে রাখার বিষয়টি স্পষ্ট হয়।

​এ ছাড়া অভিযানে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকা, প্রয়োজনীয় ফিল্মের সংকটে এক্স-রে ও সিটি স্ক্যান পরীক্ষা বন্ধ থাকা এবং সরকারি অ্যাম্বুলেন্সের তীব্র স্বল্পতার মতো একাধিক জনভোগান্তির চিত্র উঠে আসে।

Advertisement

​দুদক সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর ফরিদপুর জেলা দুদকের আট সদস্যের একটি টিম হাসপাতালটিতে এই অভিযান পরিচালনা করে।

​অভিযানে সংগৃহীত যাবতীয় তথ্য ও নথিপত্র বিস্তারিত পর্যালোচনা শেষে দুদকের প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান। তদন্ত শেষেই পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

​প্রেস ব্রিফিংকালে দুদকের তিন সদস্যের দলটির পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ