শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৮:২৩ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর জসিমের মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে মৃত্যু, এলাকায় শো‌কের মাতম

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের মোহাম্মদ জসিম উদ্দিন নামে এক প্রবাসী মোজাম্বিক থেকে বাংলাদেশে ফেরার পথে বিমা‌নে মারা যাওয়ার খবর পাওয়া গে‌ছে।

সুত্রম‌তে শুক্রবার (৯ অক্টোবর) মোজাম্বিকের মাপুতো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরার উদ্দেশে রওনা হন তিনি। কাতারের দোহা বিমানবন্দরে পৌঁছানোর প্রায় দুই ঘণ্টা আগে মাঝ আকাশে তাঁর মৃত্যু হয় বলে সং‌শ্লিষ্ট সু‌ত্রে জানা যায়।

জসিম উদ্দিন মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশের মুলোমবো কুরুমানায় ব্যবসা করতেন। ‌বিগত বছর দেশে থাকাকালে হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁর হার্টে রিং পরানো হয়। পরে সুস্থ হয়ে চলতি বছরের এপ্রিলে মোজাম্বিকে ফিরে যান তিনি।

তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুকালে তিনি পরিবারের কাছে ফিরছিলেন। কিন্তু প্রিয়জনদের কাছে আর ফেরা হলো না তাঁর।

এ‌দি‌কে জসিম উদ্দিনের মুত‌্যুর খবর ছ‌ড়ি‌য়ে পড়‌লে প‌রিবার ও স্বজন‌দের মা‌ঝে শো‌কের ছায়া নে‌মে আ‌সে। প‌রিবা‌রের সদস‌্যরা তার লাশ দে‌শে ফি‌রি‌য়ে আনার জন‌্য সং‌শ্লিষ্ট সক‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন।

  • সর্বশেষ