শিরোনাম
◈ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ◈ ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জে বন্ধ নাগরিক সেবা ও রেল চলাচল ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে? ◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ০২:৫৯ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পালন না করে এবং সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার দায় গুপ্ত জামায়াতকে নিতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপি আয়োজিত দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, ১৭ বছর নির্যাতন দেখেছি, হামলা-মামলা দেখেছি, গুম দেখেছি। ছাত্র-জনতা যখন স্বৈরাচারকে পরাজিত করেছে এবং দেশ যখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। ইউনূস সরকারের সময়ও এ খাতে কোনো কাজ হয়নি বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার সুচারুভাবে এ খাতকে স্বাভাবিক করার চেষ্টা করছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, নিজেদের সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দিচ্ছে সরকার।

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, দলের মধ্যে যেন স্বৈরাচারী শক্তি প্রবেশ করে কোনো ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। মুক্তিযোদ্ধাদের যারা আড়াল করতে চায় এবং অপমান করতে চায়, তাদের বিরুদ্ধেও বিএনপির অবস্থান রয়েছে।

বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলটি নগরকান্দা সদর পেট্রোল পাম্প থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরকান্দা এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ