শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ০৭:২০ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৬, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি

মৌলভীবাজারের রাজনগরে একটি ওয়াজ মাহফিলে নিলামে এক হালি কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। একই নিলামে আধা কেজি খেজুর বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়। মাদ্রাসার উন্নয়ন তহবিল সংগ্রহের জন্য আয়োজিত এ নিলামে প্রবাসীদের অংশগ্রহণে ফলগুলোর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে এ নিলাম অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা মুফতি মশাহিদ আলী ক্বাসেমী তার বয়ান শেষ করেন। পরে মাদ্রাসার উন্নয়ন তহবিলের জন্য এক হালি বা চারটি কমলা নিলামে তোলা হয়। নিলাম কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।

পাঁচ হাজার টাকা থেকে কমলার নিলাম শুরু হয়। পরে প্রবাসীদের মধ্যে দরদাম বাড়তে থাকলে একপর্যায়ে দাম ৫০ হাজার টাকায় পৌঁছায়। সর্বোচ্চ ৫০ হাজার টাকা দর দিয়ে এক হালি কমলা কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন।

Advertisement

ক্রেতার ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, বাবা মূলত মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার উদ্দেশ্যেই এত বেশি দামে কমলা কিনেছেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটিকে প্রতি বছর ৩৬ হাজার টাকা করে নিয়মিত অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

নিলামে কমলার পাশাপাশি আধা কেজি খেজুরও তোলা হয়। সেটি ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মরিচা মাদ্রাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহিন। 

তারা বলেন, সাধারণ মানুষের সহযোগিতায় মাদ্রাসাটি পরিচালিত হয়। কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে মাদ্রাসার তহবিল সংগ্রহে বিভিন্ন ফল নিলামে তোলা হচ্ছে।

  • সর্বশেষ