সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে গৃহবধু রাবেয়া খাতুন (২২) হত্যা মামলায় শশুরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে রাতে সদর উপজেলার বনবাড়িয়া নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আফজাল হোসেনকে (৫০) সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, গৃহবধু রাবেয়া খাতুন (২২) কে তার স্বামী ও শুশুর বাড়ীর লোকজন মাঝে মধ্যে বিভিন্ন প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন করে। এমনকি গৃহবধুকে তার মাথার চুল কেটে দেয়। পরবর্তীতে গত ১১ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে সকাল ১১টা দিকে গৃহবধুকে বিষ জাতীয় পদার্থ জুসের মধ্যে খাওইয়া রিক্সা তুলে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে গৃহবধু অসুস্থ্য অবস্থায় তার বাবার বাড়িতে আসলে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন তার স্বামী ও শুশুরসহ বাড়ির লোকজন তাকে জুস খাওইয়া রিক্সা তুলে দিয়েছে। পরে তাৎক্ষনিক গৃহবধুর পরিবারের লোকজন তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আরো অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে রেফার্ড করার পরপরই গৃহবধু রাবেয়া মারা যায়।
পরবর্তীতে গত ২৮ সেপ্টেম্বর গৃহবধুর বড় ভাই মো. অমিত হাসান সিরাজগঞ্জ সদর থানায় গৃহবধুর স্বামী মো. তরিকুল ইসলামসহ ৪ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করে বলেন, গৃহবধু রাবেয়া খাতুনকে হত্যা মামলা আফজাল হোসেন এজাহারভুক্ত আসামী। তাকে রাতে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের পাঠানোর প্রস্তুতি চলছে।