শিরোনাম
◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৬, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও)

নাটোর রেলওয়ে স্টেশনে এক জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে এক যুবককে শনাক্ত করেছে পুলিশ। বুধবার রাত থেকেই পুলিশের কয়েকটি দল হারানো ব্যাগটি উদ্ধারে মাঠে কাজ করছে বলে জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

জার্মানির নাগরিক ১৮ বছর বয়সি ক্রিল ল্যান্ডার ঐতিহাসিক দর্শনীয় স্থান ঘুরে দেখতে বাংলাদেশে এসেছেন। ট্রেনে দর্শনা সীমান্ত হয়ে ভারত যাওয়ার আগে বুধবার তিনি নাটোর রেল স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন।

এ সময় ২০ থেকে ২৫ বছর বয়সি এক যুবক তার সঙ্গে সখ্যতা গড়ে তুলে পরে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নাটোর সদর থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেছে ক্রিল।

সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন বলেন, খবর পাওয়ার পর থেকেই রাতভর ব্যাগটি উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে। এর মধ্যে নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে।

Advertisement

তিনি জানান, রেলস্টেশনের বুধবার বিকাল ৩টা ৩৯ মিনিটের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, জার্মান পর্যটককে ডেকে নিয়ে যাচ্ছে হলুদ কোটি পরিহত এক যুবক। তার ঠিক ১৬ মিনিট পরে কোটিটি খুলে একটি ব্যাগ নিয়ে সেই যুবককে সটকে পড়তে দেখা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, নিরাপত্তাজনিত কারণে ক্রিল ল্যান্ডার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় রাজশাহীতে অবস্থান করছেন।

তার ব্যাগ চুরিতে জড়িত ব্যক্তির পরিচয় দ্রুত নিশ্চিত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া ব্যাগটি উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে বলেও জেলার শীর্ষ ওই পুলিশ কর্মকর্তা জানান।

  • সর্বশেষ