শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৬, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে ডাকটিকিট মুদ্রা ও এন্টিক সামগ্রীর প্রদর্শনী

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ শিক্ষার্থীদের অতীত ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ঝিনাইদহে আয়োজন করা হয়েছে ডাকটিকিট, মুদ্রা ও এন্টিক সামগ্রীর প্রদর্শনী। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীতে দেশ-বিদেশের বিভিন্ন সময়ের ডাকটিকিট, পুরোনো মুদ্রা, নোটসহ নানা ধরনের দুর্লভ ও ঐতিহাসিক সামগ্রী স্থান পায়। এসব সংগ্রহ দেখতে ব্যাপক আগ্রহ দেখা যায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস জানার আগ্রহ বাড়ানো এবং তাদের অতীতের দেশীয় ও বিদেশি মুদ্রা, ডাকটিকিটসহ বিভিন্ন ঐতিহাসিক সামগ্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ বি সি বিশ্বাস, বিদ্যালয়ের পরিচালক ইসাহাক আলী, প্রধান শিক্ষক লিজা ফেরদৌস, মনিংবেল চিল্ড্রেন একাডেমীর পরিচালক শাহিনুর আলম লিটনসহসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ