চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় ইনভেস্টমেন্ট বাংলাদেশ মিলনায়তনে এ চুক্তি সই হয়েছে।
প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ও ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম।
আশপাশের দেশের তুলনায় চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রফতানিতে সময় বেশি লাগায় নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে।
এ বাস্তবতায় বন্দরে গতি ফেরাতে অন্তর্বর্তী সরকারের সময় এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেয়ার সিদ্ধান্ত হয়েছিল।
প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার হ্যান্ডলিংয়ের ৪০ থেকে ৪৫ শতাংশই হয় এনসিটির মাধ্যমে।