শিরোনাম
◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৬, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা

স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া পরিচালক মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরীর বিরুদ্ধে সরকারি অফিসকক্ষে এক ক্রীড়া সংগঠককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পল্টন মডেল থানায় অভিযোগ করেছেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. মোলাম সাব্বির (মাসুম)। অভিযোগ নম্বর ৩২২৯/২৬।

গত ৭ অক্টোবর বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের পল্টন কার্যালয়ের সপ্তম তলায় জাহেদ পারভেজের কক্ষে যান মোলাম সাব্বির। মার্শাল আর্ট কনফেডারেশনের খেলার জন্য অর্থ বরাদ্দ নিয়ে আলোচনার একপর্যায়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।-- আমার‌ দেশ

মোলামের অভিযোগ, একপর্যায়ে জাহেদ পারভেজ আরও ২-৩ জনকে নিয়ে তাকে মারধর করেন। কাঠের স্ট্যাম্প দিয়েও তাকে আঘাত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসা নেন তিনি। তার দুটি মুঠোফোন ও নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা কেড়ে নেওয়ারও অভিযোগ করেছেন মোলাম। পাশাপাশি তাকে অফিসকক্ষে আটকে রেখে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

মোলাম সাব্বির বলেন, ‘আমাদের সাধারণ সম্পাদক অসুস্থ থাকায় আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। ক্রীড়া পরিষদে অর্থ বরাদ্দের বিষয়ে কথা বলতেই গিয়েছিলাম। সেখানে আমাকে মারধর করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Advertisement

অভিযোগটি তদন্ত করছেন পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর নরোত্তম। তিনি জানান, বুধবার দিবাগত রাতে মোলাম থানায় এসে অভিযোগ করেছেন এবং কিছু প্রমাণও দিয়েছেন। অভিযোগের কপি পাওয়ার পর তদন্ত শুরু করা হবে বলে জানান তিনি।

এদিকে অভিযোগের বিষয়ে জাহেদ পারভেজ চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনায় উদ্বেগ জানিয়েছেন মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল মো. বদরুল আমিন (অব.)। তিনি বলেন, ‘কাউকে শারীরিকভাবে আঘাত করা কোনোভাবেই উচিত নয়। আমি ঘটনার সঠিক বিচার চাই।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন, এনডিসি বলেন, ‘ঘটনাটি আমি জানি না। ভালোভাবে না জেনে কোনো মন্তব্য করতে পারব না। থানায় অভিযোগহয়ে থাকলে তদন্ত হবে।’

  • সর্বশেষ