শিরোনাম
◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ০৯:১৮ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৬, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে ব্যবসায়ী সংগঠন দখলে পাল্টা কমিটিতে উত্তেজনা

আজিজুল হক, বেনাপোল: বেনাপোলে ব্যবসায়ী সংগঠনে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে বিএনপি নেতা আবু তাহের ভারতের বিরুদ্ধে। কোন ধরনের নিয়ম নীতি উপেক্ষা করো পাল্পা কমিটি তৈরী করে দেওয়ায়  দুই কমিটির মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা তৈরী হয়েছে।

বেনাপোল বন্দর চেকপোষ্ট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জসিম উদ্দীন বলেন, ৩ বছরের মেয়াদে বেনাপোল বন্দর চেকপোষ্ট  নামে একটি ব্যবসায়ী সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে।যেখানে দলমত নির্বিশেষে সব ধরনের মানুষের সম্পুপৃক্তা রয়েছে।  অথচ কাউকে কিছু না জানিয়ে বেনাপোল পৌর বিএনপির সেক্রেটারি আবুতাহের তার গ্রুপের কয়েকজন নেতাকে নিয়ে হঠকারিতা ভাবে চেকপোষ্টে উপস্থিত হয়। পরে ব্যবসায়ীদের একটি অংশের সদস্যদের নিয়ে পাল্টা চেকপোষ্ট বাজার কমিটি নামে একটি কমিটি বানিয়ে দিয়ে যান। তার এই হঠতাকারি আচারনে ক্ষুব্ধ  ও হতবাগ হয়েছেন অনান্য ব্যবসায়ী ও সচেতন মহল। এ নিয়ে চরম উত্তজনা বিরাজ করছে কমিটির দুই পক্ষের মধ্যে। 

সভাপতি আজিজুল জানান, প্রত্যেকটি সংগঠনের একটি গঠন তন্ত্র বা নিয়ম নীতি আছে কিন্তু তার কিছুই মানা হয়নি। যারা একাজটি ঘটিয়েছেন তারা এলাকায় নানান কারনে বিতর্কিত দলবাজ নেতা হিসাব পরিচিত।

তিনি আরো বলেন,যদি কমিটির বিরুদ্ধে কোন অভিযোগ থাকে তাহলে কমিটির যারা উপদেষ্টা বা নীতি নির্ধারক আছেন তারা কমিটির বর্তমান দায়িত্বে থাকা নেতাদের ডেকে অভিযোগ জানাতে পারতেন। যদি কমিটি  উপদেষ্টাদের আহবানে মিটিংয়ে তারা না আসতে চাইতো  তখন এধরনের পদক্ষেপ নিতে পারতেন। এটি স্বৈরাচারি কায়দায় ক্ষমতা দেখিয়ে পাল্টা কমিটি দিয়েছেন। সাধারন ব্যবসায়ীদের উদ্দেশ্যে সভাপতি বলেন, সাধারন ব্যবসাঢীরা যদি কমিটি পরিবর্তন চায় সেখানে বৃহৎ স্বার্থে আমরা দায়িত্ব হস্তান্তর করতে রাজি আছি। তবে সেটা নিয়ম,নীতি মেনেই করতে হবে। ব্যবসায়ী সংগঠনে দলবাজি প্রভাব বিস্তার মেনে নেওয়া হবেনা। 

Advertisement

কমিটির সহসভাপতি সাংবাদিক আনিসুর রহমান, আলী আশরাফ ও উজ্বল বিশ্বাস  জানান, কমিটির কোন পরিবর্তন করতে হলে সেটি বৈধ প্রক্রিয়ায় সব কিছু হবে। কয়েকজন বিএনপি নেতাদের এধরনের মনগড়া সিদ্ধান্ত বিএনপিকে  প্রশ্নবিদ্ধ করবে।

কমিটির উপদেষ্টা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, সাদিপুর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক ও  সেক্রেটারি আব্দুস ছাত্তার জানান, তারা এই কমিটির উপদেষ্টা কিন্তু তাদের মতামত নেওয়ার প্রয়োজন মনে করা হয়নি।  এতে আমাদের অসম্মান ও নিজেদের মধ্যে মতভেদ ও সংঘর্ষের পরিবেশ তৈরী করেছেন আবু তাহের ভারত।  এধররের কার্যকলাপের বিরুদ্ধে বিএনপির উপর মহলে অভিযোগ জানানো হবে বলে জানান এই নেতারা। 

কমিটির উপদেষ্টা বড় আঁচড়া গ্রামের কৃতি সন্তান উপজেলা যুবদলের আহবাহক ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজ্জোহা সেলিম ও ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম চয়ন জানান,তারাও এ ব্যবসায়ী সংগঠনের উপদেষ্টা। তাদের চেকপোষ্টে ব্যবসা প্রতিষ্ঠান আছে। কিন্তু তারা  নতুন কমিটি গঠনের  বিষয়ে কিছুই জানতে পারলেন না। এটা নিয়ম নীতি উপেক্ষা করা হয়েছে। এতে ব্যবসায়ী দলীয় নেতা,কর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দিবে।

চেকপোষ্টের ব্যবসায়ী সবুজ জানান, চলমান কমিটির নেতা,কর্মীরা কঠোর ভাবে চেকপোষ্টে যাত্রী হয়রানি ও ছিনতাই,প্রতারনার বিরুদ্ধে অবস্থান নিত।কিন্তু মনগড়া নতুন এ কমিটি আবার চেকপোষ্ট এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হবে। সুতারং সমন্বয় করে কাজ করলে সেটি ব্যবসায়ীদের মঙ্গল হবে।

এদিকে এ ধরনের হঠকারিতা মুলক কার্যক্রমের বিরোধিতা করে হতকাল রাতেই বেনাপোল চেকপোষ্ট গ্রীন লাইনের সাথে মনগড়া কমিটির বাতিল দাবি জানিয়ে ক্ষোভ জানান কমিটির উপদেষ্টা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

  • সর্বশেষ