শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ১১:৪৯ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

ময়মনসিংহের নান্দাইলে বৃদ্ধাশ্রমে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম মো. রুবেল মিয়ার (৩০) বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার নান্দাইল মডেল থানায় মামলাটি করেন চর বেতাগৈর মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম।

মামলার পর ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেল মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

রুবেল মিয়া উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি স্থানীয় চৈতনখালী একটি মসজিদে ইমামতি করেন।

বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম বলেন, রুবেল মিয়া প্রায়ই বৃদ্ধাশ্রমে থাকা নারী-পুরুষদের সেবা করতে আসতেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি বৃদ্ধাশ্রমে যান। একপর্যায়ে এক প্রতিবন্ধী নারীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই নারী চিৎকার করলে বৃদ্ধাশ্রমে থাকা অন্যরা সেখানে গিয়ে রুবেলকে আটক করেন। পরে তাঁকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।

advertisement

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, রুবেল মিয়া এর আগেও একাধিকবার তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন রুবেল মিয়া। স্থানীয়দের হাতে আটকের পর তিনি বলেন, বৃদ্ধাশ্রমে থাকা নারী-পুরুষদের সেবা করতে তিনি প্রায়ই সেখানে যেতেন। তবে তিনি ওই নারীকে ধর্ষণ করেননি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ‘প্রথমে ধর্ষণচেষ্টা মনে হলেও ভুক্তভোগী নারী জানিয়েছেন, তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।’

  • সর্বশেষ