শিরোনাম
◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে ◈ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ◈ ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জে বন্ধ নাগরিক সেবা ও রেল চলাচল

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ০৬:১৮ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল

‌স্পোর্টস ডেস্ক : বয়স ৩৫ পেরিয়েছে। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়েও কেভিন ডি ব্রুইনার পায়ের জাদু ফুরোয়নি। তুরস্কের বিপক্ষে আবারও সেটিই দেখালেন বেলজিয়ামের এই তারকা।

মরিস দ্যুফ্রাসনে স্টেডিয়ামে ডি ব্রুইনার জোড়া গোল ও রোমেলু লুকাকুর এক গোলে তুরস্ককে ৩-০ ব্যবধানে হারিয়েছে বেলজিয়াম।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের হাতে। ১০ মিনিটেই বেলজিয়ামকে এগিয়ে দেন ডি ব্রুইনা। সতীর্থের সঙ্গে দারুণ সমন্বয়ের পর ডান দিক দিয়ে বক্সে ঢুকে নিচু শটে বল জালে পাঠান তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এই গোলেই ২০০ গোলের মাইলফলক ছোঁন বেলজিয়ান তারকা।

বিরতির পরও থামেননি ডি ব্রুইনা। ৬০ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এতে তাঁর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়ায় ২০১-তে।

তুরস্কের ম্যাচে ফেরার শেষ আশাটুকুও শেষ করে দেন লুকাকু। ৭৬ মিনিটে বক্সের ভেতর থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯৪তম গোল পূর্ণ করেন বেলজিয়ান স্ট্রাইকার।

শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ডি ব্রুইনার জোড়া গোল আর লুকাকুর মাইলফলক ছোঁয়া গোলে তাই ৩-০ ব্যবধানের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম।

  • সর্বশেষ