শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ১১:৩২ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রাজপরিবারের আমন্ত্রণে ইংল্যান্ডে যাচ্ছেন সৌরভ গাঙ্গু‌লি, চ‌্যা‌রি‌টি ম‌্যা‌চে সঙ্গী ব্রায়ান লারা

স্পোর্টস ডেস্ক: ব্রিটেনের রাজপরিবারের অতিথি হয়ে ইংল্যান্ড যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিনের আমন্ত্রণে বাকিংহ্যাম প্যালেসে যাবেন ভারতের সাবেক অধিনায়ক। সেখানে একটি চ্যারিটি ম্যাচেও খেলবেন তিনি। ম্যাচে সৌরভের সঙ্গী হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা।

পুজোর আগেই হবে বিশেষ এই চ্যারিটি ম্যাচ। আগামী সপ্তাহের শুরুতে ম্যাচের সময়সূচি, অংশ নেওয়া অন্য ক্রিকেটারসহ সফরের বিস্তারিত সৌরভকে জানাবে ব্রিটিশ রাজপরিবার। আমন্ত্রণ গ্রহণ করায় সৌরভকে ধন্যবাদ জানিয়ে এরই মধ্যে চিঠিও পাঠানো হয়েছে রাজপরিবারের পক্ষ থেকে।

কলকাতায় মহালয়ার দিন ইডেনে দুর্গাপুজো উপলক্ষে বিশেষ আয়োজন রয়েছে। সেখানে সৌরভেরও থাকার কথা। অনুষ্ঠান শেষে পরদিনই লন্ডনের উদ্দেশে রওনা হবেন তিনি।

ইংল্যান্ডে সৌরভের জনপ্রিয়তা নতুন নয়। ১৯৯৬ সালে লর্ডসে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন তিনি। ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম দুই টেস্টেই শতরান করে নজর কাড়েন সাবেক এই ভারতীয় অধিনায়ক।

সাদা বলের ক্রিকেটেও ইংল্যান্ডে রয়েছে সৌরভের একাধিক স্মরণীয় পারফরম্যান্স। ওয়ানডেতে তাঁর সর্বোচ্চ ১৮৩ রানের ইনিংসটিও এসেছিল ইংল্যান্ডের টনটনে। এবার সেই ইংল্যান্ডেই রাজপরিবারের আমন্ত্রণে লারাকে সঙ্গী করে চ্যারিটি ম্যাচে দেখা যাবে সৌরভকে।

  • সর্বশেষ