শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ১২:১৮ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল

‌স্পোর্টস ডেস্ক : বয়স ৩৫ পেরিয়েছে। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়েও কেভিন ডি ব্রুইনার পায়ের জাদু ফুরোয়নি। তুরস্কের বিপক্ষে আবারও সেটিই দেখালেন বেলজিয়ামের এই তারকা।

মরিস দ্যুফ্রাসনে স্টেডিয়ামে ডি ব্রুইনার জোড়া গোল ও রোমেলু লুকাকুর এক গোলে তুরস্ককে ৩-০ ব্যবধানে হারিয়েছে বেলজিয়াম।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের হাতে। ১০ মিনিটেই বেলজিয়ামকে এগিয়ে দেন ডি ব্রুইনা। সতীর্থের সঙ্গে দারুণ সমন্বয়ের পর ডান দিক দিয়ে বক্সে ঢুকে নিচু শটে বল জালে পাঠান তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এই গোলেই ২০০ গোলের মাইলফলক ছোঁন বেলজিয়ান তারকা।

বিরতির পরও থামেননি ডি ব্রুইনা। ৬০ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এতে তাঁর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়ায় ২০১-তে।

তুরস্কের ম্যাচে ফেরার শেষ আশাটুকুও শেষ করে দেন লুকাকু। ৭৬ মিনিটে বক্সের ভেতর থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯৪তম গোল পূর্ণ করেন বেলজিয়ান স্ট্রাইকার।

শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ডি ব্রুইনার জোড়া গোল আর লুকাকুর মাইলফলক ছোঁয়া গোলে তাই ৩-০ ব্যবধানের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম।

  • সর্বশেষ