শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ১২:২২ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও)

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকার ফুটপাত অবৈধ দখলমুক্ত করায় স্বস্তি ফিরেছে পথচারীদের মধ্যে। তবে উচ্ছেদ করা জায়গাগুলো আবারও হকার ও অবৈধ ব্যবসায়ীদের দখলে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি চ্যানেল ২৪-এর এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মিরপুর ১০ নম্বর মোড় ও সংলগ্ন প্রধান সড়কগুলোর ফুটপাত থেকে অবৈধ দোকানপাট ও হকারদের সরিয়ে দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন পর ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ পেয়েছেন সাধারণ পথচারীরা।

স্থানীয় পথচারী ও যাত্রীরা জানান, ফুটপাত দখলমুক্ত হওয়ায় এখন আর যানবাহনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে না। একই সঙ্গে ফুটপাত ও সড়কের বিভিন্ন মোড়ে হকারদের জটলা কমায় যানবাহন ও গণপরিবহনের চলাচলেও কিছুটা স্বাভাবিকতা ফিরেছে।

তবে উচ্ছেদ অভিযানে স্বস্তি ফিরলেও এর স্থায়িত্ব নিয়ে শঙ্কা রয়েছে স্থানীয়দের মধ্যে। তাদের অভিযোগ, এর আগেও মিরপুর ১০ নম্বরসহ আশপাশের এলাকায় একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কিন্তু অভিযান শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই আবারও ফুটপাত দখল করে বসেন হকার ও অবৈধ ব্যবসায়ীরা।

advertisement

স্থানীয়রা বলছেন, শুধু অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত রাখার স্থায়ী সমাধান হবে না। উচ্ছেদের পর নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হকারদের জন্য নির্দিষ্ট জায়গায় ব্যবসার সুযোগ বা পুনর্বাসনের ব্যবস্থা করা হলে সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব বলে মনে করছেন তারা।

পথচারী ও স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, মিরপুর ১০ নম্বরের ফুটপাত দখলমুক্ত রাখার জন্য ডিএনসিসি নিয়মিত তদারকি করবে এবং পুনরায় দখল ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেবে।

  • সর্বশেষ