শিরোনাম
◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব ◈ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সংবিধান সংশোধনে সর্বস্তরের মতামত গ্রহণে উদ্যোগ, ডিসেম্বরেই প্রতিবেদন প্রস্তুতের লক্ষ্য ◈ সমঝোতার নতুন ধারা: কার্যকর সংসদ গঠনে সরকার–বিরোধী একসুর ◈ জুলাই-আগস্টে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ডলার ◈ টানা বৃষ্টি-ঝড়ে বিপর্যস্ত উত্তর প্রদেশ, তিন দিনে ৫৬ জনের মৃত্যু ◈ আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ : বাড়ি নির্মাণে সুবিধা পাবে ৪০ হাজার পরিবার ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেফতার ৪ ◈ হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ ও দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৭ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুরে ভাইরাল ভিডিও বদলে দিল অনিকের পরিবারের জীবন

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) : দু’দিন আগেও যাকে চোর বা মাদকসেবী বলে গালমন্দ করা হতো, সেই অনিক সরদারের বাড়িতে এখন ভিড় করছেন শত শত মানুষ। কেউ আসছেন সহানুভূতি জানাতে, কেউ দিচ্ছেন আর্থিক সহায়তা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও বদলে দিয়েছে বরিশালের উজিরপুরের বামরাইল এলাকার অনিক সরদারের পরিবারের চিত্র।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে অনিকের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। এ সময় তিনি পরিবারটিকে সরকারি সহায়তার আশ্বাস দেন।
অনিক সরদার বলেন, তিনি অন্ধকারের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে একটি কর্মসংস্থানের সুযোগ চান। অশ্রুসজল চোখে তিনি বলেন, ‘কেউ আমাকে আয়-রোজগারের একটি পথ করে দিলে আমি নিজেকে পরিবর্তন করব।’


অনিকের স্ত্রী জান্নাতুল ফেরদৌস এইচএসসি পাস। তাদের দুই সন্তান—তুবা বিনতে (৯) ও তুরিন ইসলাম তুনা (৩)। স্বামীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে সন্তানদের মানুষ করতে একটি কর্মসংস্থানের দাবি জানিয়েছেন তিনি।

ইউএনও মো. আলী সুজা বলেন, ‘বাবার জন্য মেয়ের ভালোবাসা সারা পৃথিবীর মানুষ দেখেছে। অনিক সরদার আলোর পথে ফিরলে সরকারি সহায়তার মাধ্যমে ওই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে।’

উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর ভোররাতে বামরাইল এলাকায় চুরির চেষ্টা করার অভিযোগে স্থানীয় জনতা অনিক সরদারকে বেঁধে মারধর করেন। পরদিন তার মেয়ে তুবা বাবার হাত-পা বাঁধা অবস্থায় মুখে খাবার তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনিকের পরিবারের পাশে দাঁড়াতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে আসেন। এখন একটি কর্মসংস্থানের মাধ্যমে নতুন জীবন শুরুর স্বপ্ন দেখছে পরিবারটি।

  • সর্বশেষ