শিরোনাম
◈ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ ◈ বিচার বিভাগে বড় রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক ◈ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ◈ গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও কাটছে না সংকট ◈ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস এভিয়েশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটে অন্ধকারে বাংলাদেশ : রয়টার্সের প্রতিবেদন ◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা ◈ নরেন্দ্র মো‌দি ক্রিকেটার ছিলেন, ছিল নিজের দলও : প্রধানমন্ত্রীর জন্মদিনেই ফাঁস হলো এসব তথ্য  ◈ ক্রিকেটের বাতাস বইছে হকিতেও! ভারতে খেলতে যে‌তে রাজি নয় পাকিস্তান ◈ ডেঙ্গু মোকাবিলায় এবার কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য চাইলো স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৬ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ির আঙিনায় অজগর! শ্রীমঙ্গলে আতঙ্ক, অক্ষত অবস্থায় উদ্ধার

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: হঠাৎ বাড়ির আঙিনায় বিশাল অজগর! সাপটি দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা। পরে সাপটি বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর লামুয়া এলাকায় কদর আলী মেম্বারের বাড়ির আঙিনায় অজগর সাপটি দেখতে পান স্থানীয়রা। এ সময় সাপটি নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

পরে আব্দুল মজিদ নামের এক ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধার কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন চাউতলি বিট কর্মকর্তা সুব্রত সরকার।

উদ্ধারের পর অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে অজগরটি হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ