শিরোনাম
◈ ‌লিগ কাপ থে‌কে বিদায় নি‌য়ে ৫০ বছর আগের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনলো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে হবে ক্রিকেটারদের কেনাবেচার প্রতিযোগিতা ◈ জাতিসংঘ অধিবেশন: এবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র ◈ ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৪ হাজার টন ডিজেল এলো বাংলাদেশে ◈ র‍্যাব বদলে এসআরবি, সদস্যদের শাস্তির বিষয়ে প্রজ্ঞাপনে যা আছে ◈ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ‘শেষের দিকে’, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের ◈ গরম নিয়ে স্বস্তির বার্তা, ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস ◈ মার্কিন কংগ্রেসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে উচ্ছেদ অভিযান: দখলমুক্ত ফুটপাত ও সড়ক, স্বস্তিতে পথচারী

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ​শহরকে যানজটমুক্ত ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ফরিদপুরে ফুটপাত ও সড়ক দখলমুক্তকরণে উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথ প্রশাসন।

​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী ফরিদপুর পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে শহরের ব্যস্ততম সুপার মার্কেট এলাকা, ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকা, মসজিদ বাড়ি সড়ক (ভাঙ্গারি পট্টি), নিউ মার্কেট, চকবাজার, ময়েরা পট্টি ও জনতা ব্যাংকের মোড়ে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় অস্থায়ী দোকানপাট ভেঙে দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সড়ক দখল করে রাখা মালামাল সরিয়ে দেওয়া হয়।

​পৌরসভা ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল একশ্রেণির অসাধু ব্যবসায়ী। এতে একদিকে যেমন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল, অন্যদিকে বাধ্য হয়ে সাধারণ মানুষকে মূল সড়ক দিয়ে হাঁটতে হতো। ফলে প্রতিনিয়ত ঘটছিল দুর্ঘটনা। যানজট নিরসন ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

​অভিযান চলাকালে অসাধু ব্যবসায়ীদের পুনরায় ফুটপাত ও সড়ক দখল না করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের সৌন্দর্য রক্ষা ও যান চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।

​এদিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ পথচারীরা। এ সময় বিশেষ পদক্ষেপ গ্রহণ করায় ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে সাধুবাদ জানান তারা। পথচারীদের দাবি, সাময়িক স্বস্তি নয়, সড়ক ও ফুটপাত চিরতরে দখলমুক্ত রাখতে স্থায়ী তদারকি নিশ্চিত করতে হবে।

  • সর্বশেষ