স্পোর্টস ডেস্ক : এটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য অপ্রত্যাশিত ফলাফল। খেললো তুলনামূলক ভালো, কিন্তু জয় ফসকে গেলো হাত থেকে। লিগ কাপের তৃতীয় রাউন্ডে ঘরের মাঠে দুই গোল এগিয়ে থেকেও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হারের ফলে লিগ কাপ থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি ৫০ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনলো মাইকেল ক্যারিকের দল।
১৯৭৬ সালের সেপ্টেম্বরে দুই গোলে এগিয়ে থেকেও ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পার একই ব্যবধানে হেরেছিল ক্লাবটি। ব্রাইটন শেষ ষোলোয় জায়গা করে নিলেও, এই হার ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য একটি বড় ধাক্কা।প্রিমিয়ার লিগে গত সপ্তাহেই তারা চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরেছিল। বর্তমানে চার ম্যাচে মাত্র এক জয় নিয়ে পয়েন্ট তালিকার ১৩তম স্থানে রয়েছে।
এদিন ম্যাচের আট মিনিটে কিশোর শিয়া লেসি দলকে এগিয়ে দেন এবং দুই মিনিট পর ম্যাসন মাউন্ট ব্যবধান ২-০ করেন। কিন্তু এরপর দ্বিতীয়ার্ধের মাত্র চার মিনিটের ব্যবধানে ইউনাইটেড দুটি গোল হজম করে বসে।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে চারাল্যাম্পোস কোস্টুলাস একটি গোল শোধ করেন। এরপর ৬৫তম মিনিটে পাসকাল গ্রস সমতা ফেরান এবং ৬৯তম মিনিটে ম্যাক্সিম ডি কুইপার জয়সূচক গোলটি করেন। খেলা শেষে হতাশ সমর্থকরা দুয়ো ধ্বনি দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। স্কাই স্পোর্টস টেলিভিশনকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিক বলেন, দল হিসেবে আমরা এটা মেনে নিতে পারি না। এর দায়ভার আমিই নিচ্ছি। দ্বিতীয়ার্ধের শেষদিকের পারফরম্যান্সের জন্য আমিই দায়ী।
এটি ছিল ইউনাইটেডের টানা তৃতীয় ঘরোয়া কাপ টুর্নামেন্ট থেকে বিদায়। এর আগে গত মৌসুমে গ্রিমসবি টাউনের কাছে লিগ কাপের দ্বিতীয় রাউন্ডে টাইব্রেকারে এবং জানুয়ারিতে এফএ কাপের তৃতীয় রাউন্ডে ঘরের মাঠে ব্রাইটনের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল তারা। ১৯৮১-৮২ মৌসুমের পর গত মৌসুমেই প্রথমবারের মতো ইউনাইটেড কোনো ঘরোয়া কাপ প্রতিযোগিতার একটি রাউন্ডও জিততে ব্যর্থ হয়েছিল।