শিরোনাম
◈ ‌লিগ কাপ থে‌কে বিদায় নি‌য়ে ৫০ বছর আগের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনলো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে হবে ক্রিকেটারদের কেনাবেচার প্রতিযোগিতা ◈ জাতিসংঘ অধিবেশন: এবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র ◈ ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৪ হাজার টন ডিজেল এলো বাংলাদেশে ◈ র‍্যাব বদলে এসআরবি, সদস্যদের শাস্তির বিষয়ে প্রজ্ঞাপনে যা আছে ◈ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ‘শেষের দিকে’, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের ◈ গরম নিয়ে স্বস্তির বার্তা, ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস ◈ মার্কিন কংগ্রেসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৫ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি দলীয় পদ থেকে পদত্যাগ করতে হবে: বরকত উল্লাহ বুলু

নোয়াখালী প্রতিনিধি : স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির কোনো পদধারী নেতা প্রার্থী হতে চাইলে মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে দলীয় পদ থেকে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এমপি। একই সঙ্গে প্রার্থী হওয়ার আগে জনপ্রিয়তা ও জয়ী হওয়ার সক্ষমতা নিয়ে লিখিত দেওয়ার কথাও বলেছেন তিনি।

বুধবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বুলু বলেন, ভোট করতে হলে আগে লিখিত দিতে হবে- প্রার্থী জনপ্রিয় এবং নির্বাচনে জয়ী হওয়ার মতো অবস্থানে আছেন। মনোনয়ন নিয়ে পরে পরাজিত হলে তা মেনে নেওয়া হবে না।

দলের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হলে বিষয়টি সাংগঠনিকভাবে বিবেচনা করা হবে বলেও জানান তিনি। এমনকি প্রার্থী হয়ে পরাজিত হলে বিএনপির প্রাথমিক সদস্যপদ বাতিল করা হতে পারে বলেও উল্লেখ করেন বুলু।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু।

  • সর্বশেষ