শিরোনাম
◈ ‌লিগ কাপ থে‌কে বিদায় নি‌য়ে ৫০ বছর আগের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনলো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে হবে ক্রিকেটারদের কেনাবেচার প্রতিযোগিতা ◈ জাতিসংঘ অধিবেশন: এবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র ◈ ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৪ হাজার টন ডিজেল এলো বাংলাদেশে ◈ র‍্যাব বদলে এসআরবি, সদস্যদের শাস্তির বিষয়ে প্রজ্ঞাপনে যা আছে ◈ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ‘শেষের দিকে’, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের ◈ গরম নিয়ে স্বস্তির বার্তা, ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস ◈ মার্কিন কংগ্রেসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংসদ প্রেমিকাকে ৪ ডি‌সেম্বর বি‌য়ে কর‌ছেন ভারতীয় দ‌লের ক্রিকেটার রিঙ্কু সিং 

স্পোর্টস ডেস্ক : বাগদান আগেই হয়ে গিয়েছিল। এবার বিয়ে করছেন রিঙ্কু সিং। প্রকাশ্যে এল বিয়ের তারিখ। এ বছরেই বিয়ে করছেন ভারতীয় দলের ক্রিকেটার। সাংসদ স্ত্রী প্রিয়া সরোজের সঙ্গে চার হাত এক হ‌তে চলেছে লখনউয়ের একটি হোটেলে।

জানা গিয়েছে, ৪ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন রিঙ্কু। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়াকে বিয়ে করছেন। অনুষ্ঠানের প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয় ছাড়াও প্রচুর বিশেষ অতিথি বিয়েতে হাজির থাকবেন বলে জানা গিয়েছে। ভারতীয় দলের অনেক ক্রিকেটারকে হাজির থাকতে দেখা যেতে পারে।

উল্লেখ্য, গত বছরের ৮ জুন বাগদান হয়েছিল প্রিয়া এবং রিঙ্কুর। এ বছরের জুনে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু রিঙ্কুর বাবা মারা যাওয়ায় অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়। সেই অনুষ্ঠানই হতে চলেছে ডিসেম্বরে। গত বছর ডিসেম্বরে একটি সাক্ষাৎকারে প্রিয়ার সঙ্গে নিজের প্রেমপর্বের কথা প্রকাশ্যে এনেছিলেন রিঙ্কু। জানিয়েছিলেন, সমাজবাদী পার্টির সমাজমাধ্যমে ছবি দেখেছিলেন প্রিয়ার। 

তখনই প্রেমে পড়ে যান। কিন্তু প্রিয়াকে বার্তা পাঠানোর ব্যাপারে নিশ্চিত ছিলেন না। কিন্তু প্রিয়া তাঁর ছবিতে ‘লাইক’ করার পর বিষয়টি এগোতে থাকে। রিঙ্কু বলেছিলেন, কোভিডের সময়ে আইপিএল হয়েছিল মুম্বইয়ে। তখন গ্রামের একটি ভোটের সময় কোনও একটা ফ্যানপেজে প্রিয়ার ছবি দেখেছিলাম। তখনই বুঝেছিলাম ও একদম আমার জন্য ঠিকঠাক। কিন্তু নিজে থেকে বার্তা পাঠানোর ব্যাপারে নিশ্চিত ছিলাম না। কিন্তু ও আমার দু’-একটা ছবিতে লাইক করার পরেই ওকে বার্তা পাঠাই। এ ভাবেই প্রেম শুরু হয়েছিল। এর পর নিয়মিত কথা বলতাম। ম্যাচের আগেও কথা হত। ২০২২ থেকে ওর প্রতি ভালবাসা অনুভব করতে শুরু করি।

  • সর্বশেষ