শিরোনাম
◈ ‌লিগ কাপ থে‌কে বিদায় নি‌য়ে ৫০ বছর আগের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনলো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে হবে ক্রিকেটারদের কেনাবেচার প্রতিযোগিতা ◈ জাতিসংঘ অধিবেশন: এবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র ◈ ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৪ হাজার টন ডিজেল এলো বাংলাদেশে ◈ র‍্যাব বদলে এসআরবি, সদস্যদের শাস্তির বিষয়ে প্রজ্ঞাপনে যা আছে ◈ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ‘শেষের দিকে’, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের ◈ গরম নিয়ে স্বস্তির বার্তা, ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস ◈ মার্কিন কংগ্রেসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাফিনিয়ার হ্যাটট্রিক, রিয়াল রে‌সিং ক্লা‌বের জালে বার্সেলোনার ৭ গোল

স্পোর্টস ডেস্ক : নব্বই মি‌নি‌টের ম‌্যা‌চে এক‌চেটিয়া দাপট দেখা‌লো বা‌র্সেলোনা। তারা ঘরের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে আক্রমণের ফুলঝুরি ছুটিয়ে রিয়াল রেসিং ক্লাবকে নিয়ে ছেলেখেলা করলো। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) লা লিগার ষষ্ঠ রাউন্ডের ম্যাচে রিয়াল রেসিংকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। বার্সেলোনার অধিনায়ক রাফিনিয়ার অসাধারণ হ্যাটট্রিকের সাথে গোলোৎসবে শামিল হন জোয়াও কানসেলো, গ্যাব্রিয়েল জেসুস ও লামিন ইয়ামাল।  

ম্যাচের শুরু থেকেই রেসিংয়ের রক্ষণভাগকে চাপে রাখে বার্সেলোনা। ম্যাচের অষ্টম মিনিটেই ইয়ামালের তৈরি করা আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন জোয়াও কানসেলো। ২৫তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া।

যদিও এর পাঁচ মিনিট পরই মাগুয়েতে গুয়েই ব্যবধান ২-১ করেন, তবে ৩৬ মিনিটে কর্নার থেকে রেসিংয়ের আসিয়ের ভিয়ালিব্রে আত্মঘাতী গোল করে বসলে আবারও এগিয়ে যায় কাতালানরা। ৪২তম মিনিটে দানি ওলমোর পাসে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। প্রথমার্ধের ইনজুরি সময়ে ইয়ামালের নেওয়া পেনাল্টি ফিরিয়ে দিয়ে রেসিংয়ের গোলরক্ষক হুলেন আগিরেজাবালা দলকে ৪-১ ব্যবধানে বিরতিতে রাখেন।

দ্বিতীয়ার্ধে চোটাক্রান্ত গোলরক্ষক হোয়ান গার্সিয়ার বদলে ভয়চেক শেজনিকে নামায় বার্সা। ৬৫ মিনিটে রেসিংয়ের বদলি খেলোয়াড় ইয়াসির জাবিরি দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। তবে ৬৭ মিনিটে ফের পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন রাফিনিয়া। এরপর বদলি হিসেবে নেমে ৭৯ মিনিটে গ্যাব্রিয়েল জেসুস এবং ৮৯ মিনিটে লামিন ইয়ামাল নিশানা ভেদ করলে ৭-২ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত হয়।

পুরো ম্যাচে ৬৯ শতাংশ বল দখলের পাশাপাশি প্রতিপক্ষের গোলমুখে ৩০টি শট নেয় বার্সা (যার ৯টি ছিল লক্ষ্যে)। বিপরীতে রেসিং নিতে পারে মাত্র ৫টি শট। ম্যাচজুড়ে কর্নার কিকের পরিসংখ্যান ছিল অবিশ্বাস্য—বার্সেলোনার ১৮টির বিপরীতে রেসিং কোনো কর্নারই আদায় করতে পারেনি। পেনাল্টি বক্সে প্রতিপক্ষের ১২টি ছোঁয়ার বিপরীতে স্বাগতিকরা বল স্পর্শ করে ৬৪ বার।

ম্যাচে সোফাস্কোরের পারফেক্ট ১০ রেটিং এবং সমর্থকদের বিপুল ভোটে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। এ ছাড়া চমৎকার প্লে-মেকিং উপহার দিয়ে ৯ রেটিং পেয়েছেন তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল ও মিডফিল্ডার দানি ওলমো।

  • সর্বশেষ