শিরোনাম
◈ ‌লিগ কাপ থে‌কে বিদায় নি‌য়ে ৫০ বছর আগের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনলো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে হবে ক্রিকেটারদের কেনাবেচার প্রতিযোগিতা ◈ জাতিসংঘ অধিবেশন: এবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র ◈ ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৪ হাজার টন ডিজেল এলো বাংলাদেশে ◈ র‍্যাব বদলে এসআরবি, সদস্যদের শাস্তির বিষয়ে প্রজ্ঞাপনে যা আছে ◈ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ‘শেষের দিকে’, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের ◈ গরম নিয়ে স্বস্তির বার্তা, ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস ◈ মার্কিন কংগ্রেসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৪ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ‌জিত আগরক‌রের নির্বাচক ক‌মি‌টির চেয়ারম‌্যা‌নের মেয়াদ বাড়‌ছে না, বিদায় নি‌তে হ‌বে, জল্পনা তুঙ্গে

স্পোর্টস ডেস্ক : বুধবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল নির্বাচনে বসবে বোর্ডের নির্বাচক কমিটি। এটাই হতে পারে অজিত আগরকরের শেষ বৈঠকে। সেপ্টেম্বরেই নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে মেয়াদ শেষ হচ্ছে তাঁর। বোর্ড কর্তাদের সেই মেয়াদ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর অনুরোধ করবেন আগরকর। 

তবে সিদ্ধান্ত বিসিসিআইয়ের শীর্ষকর্তাদের হাতে। এখনও পর্যন্ত আগরকরের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। এর ফলেই রহস্য আরও বেড়েছে। ভেবে নেওয়া হচ্ছে, বুধবারই শেষবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করবেন আগরকর। ---  আজকাল

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটে একদিনের ম্যাচ এবং পাঁচটা টি-২০ খেলবে ভারত। টি-২০ দল বাছা নিয়ে কোনও সমস্যা নেই। এশিয়ান গেমসের দলকেই রাখা হবে। তবে একদিনের দল বাছা সহজ হবে না। যাই হোক না কেন, এটাই নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে শেষ বৈঠক হতে চলেছে আগরকরের।

বোর্ডের নিয়ম অনুযায়ী, তিন বছরের মেয়াদ শেষের পর আরও এক বছরের জন্য সেটা বাড়ানো যেতে পারে। কিন্তু আগরকরের ক্ষেত্রে তেমন হওয়ার কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। অন্তত এখনও পর্যন্ত। আগে শোনা গিয়েছিল, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তাঁকে রাখা হবে। কিন্তু গত কয়েক সপ্তাহে অনেক কিছু বদলে গিয়েছে। ৪ অক্টোবর চুক্তি শেষ হচ্ছে আগরকরের। 

একটি রিপোর্টে জানানো হয়েছে, বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেনি। জানা গিয়েছে, নিজের ঘনিষ্ঠ মহলে আগরকর জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণার পর, তাঁকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বোর্ড সচিব দেবজিত সাইকিয়াকে মেল করবেন তিনি। বল এখন বোর্ডের কোর্টে। প্রাক্তন ভারতীয় তারকার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কথা না বললেও, তাঁকে না রাখার প্রসঙ্গেও কোনও কিছু জানানো হয়নি। আরও সময় কিনতে চাইছে বোর্ড। তাই ধীরে চলো নীতি নিয়েছে।

অপেক্ষা করে দেখতে চাইছে, পরিস্থিতি কোনদিকে গড়ায়। এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়ার। ঋতুরাজ গায়কোয়ার, রজত পতিদারেরও দলে ফেরার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ