শিরোনাম
◈ তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে হবে ক্রিকেটারদের কেনাবেচার প্রতিযোগিতা ◈ জাতিসংঘ অধিবেশন: এবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র ◈ ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৪ হাজার টন ডিজেল এলো বাংলাদেশে ◈ র‍্যাব বদলে এসআরবি, সদস্যদের শাস্তির বিষয়ে প্রজ্ঞাপনে যা আছে ◈ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ‘শেষের দিকে’, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের ◈ গরম নিয়ে স্বস্তির বার্তা, ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস ◈ মার্কিন কংগ্রেসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১২ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ‘শেষের দিকে’, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষের দিকে এবং এ নিয়ে তেহরানের সঙ্গে সরাসরি হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ‌‌‘শেষের দিকে’।

advertisement

একইসঙ্গে তিনি দাবি করেছেন, একটি সম্ভাব্য চুক্তি নিয়ে ওয়াশিংটন তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে।

ইরানি পক্ষের কাছ থেকে কোনো খবর পেয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে ‘সরাসরি’ কথা বলেছেন।

advertisement

ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলেও দাবি করেন তিনি।

ট্রাম্পের এই মন্তব্য সাম্প্রতিক সময়ে সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত, তার প্রশাসন প্রায় সাত মাসের সংঘাত থেকে বেরিয়ে আসার সম্ভাব্য কূটনৈতিক পথ দেখতে পাচ্ছে।

advertisement

যদিও চূড়ান্ত চুক্তি বা যুদ্ধবিরতির কোনো ঘোষণা এখনও আসেনি। সূত্র: আল-জাজিরা ও গালফ নিউজ

 

  • সর্বশেষ