শিরোনাম
◈ ‌লিগ কাপ থে‌কে বিদায় নি‌য়ে ৫০ বছর আগের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনলো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে হবে ক্রিকেটারদের কেনাবেচার প্রতিযোগিতা ◈ জাতিসংঘ অধিবেশন: এবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র ◈ ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৪ হাজার টন ডিজেল এলো বাংলাদেশে ◈ র‍্যাব বদলে এসআরবি, সদস্যদের শাস্তির বিষয়ে প্রজ্ঞাপনে যা আছে ◈ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ‘শেষের দিকে’, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের ◈ গরম নিয়ে স্বস্তির বার্তা, ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস ◈ মার্কিন কংগ্রেসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২১ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ হলো তিন দিনের নৌকাবাইচ, চ্যাম্পিয়ন নিউ শাপলা

সৈকত শতদল, রাজবাড়ী প্রতিনিধি: গ্রামবাংলার আবহমান ঐতিহ্য ধরে রাখতে রাজবাড়ীর কালুখালীতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার সমাপ্তি হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর খেয়াঘাটসংলগ্ন পদ্মা নদীতে অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতায় পাবনার আমিনপুরের চর গোবিন্দপুর নৌকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাবনার সৈয়দপুরের নিউ শাপলা নৌকা।

advertisement

প্রতিযোগিতায় চর গোবিন্দপুর নৌকা দ্বিতীয় এবং খয়রান একতা চ্যালেঞ্জার তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ী ও স্থান অর্জনকারী দলগুলোর মধ্যে মোটরসাইকেল, ফ্রিজসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

তিন দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে পদ্মার তীরে দেখা যায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। কালুখালীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ নৌকাবাইচ উপভোগ করতে মহেন্দ্রপুরে জড়ো হন। এ উপলক্ষে নদীর তীরে বসে গ্রামীণ মেলাও।

advertisement

কালুখালী উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ নৌকাবাইচের অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহেদী হাসান তোতা ও মো. জামাল খান।

আয়োজকেরা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নৌকাবাইচের ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

advertisement

নিউ শাপলার চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয় কালুখালীর তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা।

  • সর্বশেষ