শিরোনাম
◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভারতের বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, রপ্তানি বেড়েছে ৭.৬৭% ◈ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, আজ রা‌তেই ৬‌টি ম‌্যাচ ◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন 

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০১ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের রঘুনন্দনপুরে ১৮ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুরে (এমসিএসএফ) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইংরেজি ভার্সনের আবাসিক শিক্ষা কার্যক্রম। বিদ্যমান ক্যাডেট কলেজগুলোর অনুকরণে চারিত্রিক গুণাবলি, নৈতিকতা, নেতৃত্ব, দেশপ্রেম, শৃঙ্খলা ও ডিজিটাল লিটারেসির সমন্বয়ে শিক্ষা প্রদানে প্রস্তুত প্রতিষ্ঠানটি।

​মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন এমসিএসএফের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ জানান, চলতি বছরের ২৪ এপ্রিল অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হয়। পরবর্তীতে মেধা তালিকায় উত্তীর্ণদের নিয়ে গত ১২ আগস্ট থেকে সপ্তম ও অষ্টম শ্রেণির একাডেমিক কার্যক্রম চালু করা হয়েছে। গত ২৩ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের নামফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন।

​অধ্যক্ষ আরও জানান, দেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আধুনিক ও দক্ষ মানবসম্পদ তৈরিতে ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি। যশোর সেনানিবাসের অধীনে ৫৫ পদাতিক ডিভিশন এটি প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করছে। অবকাঠামোগত কাজ সম্পন্ন হওয়া সাপেক্ষে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এখানে ‘গার্লস উইং’ চালুর পরিকল্পনাও রয়েছে।

​এই উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান, পরিবহন ও শিক্ষা উপকরণের নতুন সুযোগ সৃষ্টির মাধ্যমে ফরিদপুরের সার্বিক আর্থসামাজিক উন্নয়ন গতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

​সংবাদ সম্মেলনে এমসিএসএফের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শেখ নাহিদ হাসান প্রত্যয়, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের ক্যাম্পাসের নান্দনিক অবকাঠামো ঘুরিয়ে দেখানো হয়।

  • সর্বশেষ