শিরোনাম
◈ চীনের অর্ডার সরছে, মার্কিন বাজারে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ-সুযোগ ◈ শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ ◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার ◈ আবাসিক হোটেলে অভিযান: ‘মুখ ঢাকবি না, মাইর হবে’, ভিডিওর সময় কাঁদতে থাকা নারীর উদ্দেশে পুলিশ ◈ দাঁড়াতেই পারলো না পা‌কিস্তান, হে‌রে গে‌লো ভার‌তের কা‌ছে  ◈ ইংল‌্যান্ড কাউন্টি চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, বাংলা‌দে‌শের হাসানের ৭ উইকেটের কল‌্যা‌ণে জিত‌লো কেন্ট ◈ বহুমুখী সংকটে দেশের গ্যাস খাত, ৫০০ কোটির এলএনজি এখন ১২০০ কোটি টাকা ◈ কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন ◈ কোটি টাকা চুরি চীনা ব্যবসায়ীর, ‘দুঃখিত’ খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩ ◈ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৪ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পাচার ৯ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি : দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে ১৬ মাস কারাভোগের পর দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি নাগরিক।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে হস্তান্তর করে। পেট্রাপোল-বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, বিএসএফ এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

ফেরত আসা ৯ বাংলাদেশির মধ্যে তিন নারী, দুই শিশু ও চারজন পুরুষ রয়েছেন। বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা থেকে ইস্যু করা ট্রাভেল পারমিট এবং ভারতের এফআরআরও থেকে দেওয়া এক্সিট পারমিটের ভিত্তিতে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

দীর্ঘ ১৬ মাস কারাভোগের পর তাদের কলকাতার দমদম সেল্টার হোমে রাখা হয়েছিল। পরে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে তাদের বাংলাদেশে ফেরত আনা হয়।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এবং রাইটস যশোরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। সংস্থাগুলো তাদের পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

ফেরত আসা ৯ বাংলাদেশির মধ্যে পাঁচজনকে জাস্টিস অ্যান্ড কেয়ার এবং চারজনকে রাইটস যশোর গ্রহণ করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, দালালদের প্রলোভনে পড়ে অবৈধভাবে বিদেশে যাওয়ার আগে সবাইকে সতর্ক হতে হবে। একই সঙ্গে মানবপাচার ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

  • সর্বশেষ