শিরোনাম
◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ ◈ ফ্রান্স-ইতালি লড়াইয়ে জিতল না কেউ

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ১১:৫৮ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে সোফা কারখানায় আগুন: ১৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

স্থানীয় ও প্রবাসী সূত্রে জানা গেছে, রিয়াদের ওই সোফা কারখানায় কাজ চলাকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই দাহ্য ফোম, কাপড় ও অন্যান্য সামগ্রীতে আগুন ছড়িয়ে পড়ে। পুরো কারখানা ঘন কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় আচ্ছন্ন হয়ে যায়। আগুনের ভয়াবহতায় ভেতরে থাকা শ্রমিকদের অনেকেই দ্রুত বের হতে পারেননি।

খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে কারখানার ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

advertisement

ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

নিহতরা সবাই জীবিকার তাগিদে নওগাঁসহ বিভিন্ন এলাকা থেকে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।

 

 

  • সর্বশেষ