শিরোনাম
◈ ক্রিকে‌টে চমকের জন্য তৈরি শাহরুখ খান, দ্য হান্ড্রেডে দেখা যেতে পারে নাইটরাইডা‌র্সের নতুন দলকে?  ◈ বাংলাদেশের কাছে হেরে মাথাব্যথা বেড়ে গে‌ছে অস্ট্রেলিয়ার! দ্বিতীয় টেস্টে বাদ ওপেনার  ◈ সরবরাহ বিঘ্নের আশঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ◈ কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু ◈ জ্বালানি সংকটের সঙ্গে বাড়ছে রাজনৈতিক চাপ, চ্যালেঞ্জে সরকার ◈ অপরাধ দমনে পুলিশের নতুন কর্মপরিকল্পনা, উন্নতির পথে আইনশৃঙ্খলা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রচার নিয়ে নির্দেশনা জারি ◈ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ভুটান ◈ ‘ওস্তাদ চাপ দিয়েন না, মহিলা’ এ কথা শুনতে হয় নারী চালককে, প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ◈ তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০১:১৯ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত শিশুকে মুক্তিপণের দাবিতে নির্যাতনের ভিডিও ভাইরাল, অপহরণকারিকে গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত শিশুকে মুক্তিপণের দাবিতে নির্যাতনের ভিডিও ভাইরাল, অপহরণকারিকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ।

মঙ্গলবার বিকালে উখিয়া উপজেলার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কে-৯ ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান, ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন ) ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহম্মেদ।

গ্রেপ্তার মো. জকরিয়া উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কে-১ ব্লকের সাইফুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী শিশু রহমত আলী (০৬) উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জুনায়েদ এর ছেলে।

পুশিয় সুপার রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, গত ২২ জুলাই উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লক থেকে ৬ বছর বয়সী শিশু রহমত আলীকে একদল অজ্ঞাত দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা মুক্তিপণ আদায়ের জন্য জিন্মি শিশুকে নির্যাতন চালানোর ভিডিও ধারণ করে পরিবারটির কাছে পাঠায়। এতে রোববার ( ২৬ জুলাই ) ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের পর দুর্বৃত্তরা শিশুটিকে ছেড়ে দেয়।

এপিবিএন পুলিশের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, “ সোমবার ( ২৭ ) জুলাই মুক্তিপণ আদায়ের জন্য অপহৃত শিশুটিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে খোঁজ খবর নেয়া শুরু করে। এক পর্যায়ে মঙ্গলবার ঘটনায় জড়িত মূলহোতা মো. জকরিয়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কে-৯ ব্লকে অবস্থানের খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। “

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, রিয়াজ উদ্দিন আহম্মেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়