শিরোনাম
◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ০৯:৪৮ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক ১

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে একটি পানের বরজ থেকে প্রায় ১৫ কেজি ওজনের গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার ফারাশপুর গ্রামে সিরাজুল ইসলামের পান বরজে অভিযান চালিয়ে ওই গাজা উদ্ধার সহ তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম নিয়ামতপুর ইউনিয়নের ফারাসপুর গ্রামে  অভিযান চালিয়।  এ সময় সিরাজুল ইসলামের বরজে তল্লাশী চালিয়ে চাষ করা কয়েকটি জীবন্ত গাঁজা গাছ  উদ্ধার করে। যার ওজন প্রায় ১৫ কেজি।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন জানান, পান বরজ থেকে গাজার গাছসহ একজন আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

  • সর্বশেষ