শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ১১:২৪ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ১১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নীতিমালার প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস।

নীতিমালার ২ নম্বর ধারা অনুযায়ী, ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুসরণে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ৬ বছর বা তার বেশি নিশ্চিত করতে হবে। তবে ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ৫ বছর এবং সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হতে পারবে। বয়স যাচাইয়ের জন্য ভর্তির আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত ছাড় দেওয়া যাবে।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হলেও দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে।

নতুন নীতিমালায় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে ভর্তির জন্য সুনির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ নিয়ম অনুযায়ী, দ্বিতীয় শ্রেণিতে ভর্তির জন্য বয়স হতে হবে ৬ থেকে ৮ বছর এবং তৃতীয় শ্রেণিতে ৭ থেকে ৯ বছর। চতুর্থ শ্রেণির ক্ষেত্রে বয়সসীমা ৮ থেকে ১০ বছর এবং পঞ্চম শ্রেণিতে ৯ থেকে ১১ বছর নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ১০ থেকে ১২ বছর, সপ্তম শ্রেণিতে ১১ থেকে ১৩ বছর, অষ্টম শ্রেণিতে ১২ থেকে ১৪ বছর এবং নবম শ্রেণিতে ভর্তির জন্য বয়স হতে হবে ১৩ থেকে ১৫ বছর।

নীতিমালা অনুযায়ী, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ ১ জানুয়ারি শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। স্কুলগুলোতে প্রথম শ্রেণি থেকে শুরু করে আসন খালি থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত এই নীতিমালার আওতায় শিক্ষার্থী ভর্তি করা যাবে। এছাড়া শিক্ষার পরিবেশ ও গুণগত মান বজায় রাখার লক্ষ্যে প্রতিটি শ্রেণির একটি নির্দিষ্ট শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে বলে প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ