শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১২ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

মনিরুল ইসলাম: চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ।

দীর্ঘদিন অসুস্থতার কারণে চিকিৎসাধীন থাকা বিএনপির এই জ্যেষ্ঠ নেতার দেশে ফেরার খবরে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তাঁর দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেছেন অনেকে।

গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য মালয়েশিয়ায় যান মির্জা আব্বাস। সেখানে তিনি প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন। প্রায় এক মাস চিকিৎসা শেষে তিনি দেশে ফিরলেন।

Advertisement

এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন বিএনপির এই নেতা। তবে শারীরিক অবস্থার ফলোআপ পরীক্ষা ও চিকিৎসার প্রয়োজনে ১৬ সেপ্টেম্বর আবারও মালয়েশিয়ায় যেতে হয় তাঁকে।

চলতি বছরের ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে রাতেই তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের কথা জানান।

শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসা চলে। পরে তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসা শেষে দীর্ঘ সময় বিদেশে অবস্থানের পর ২ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। পরে ফলোআপ চিকিৎসার জন্য আবারও মালয়েশিয়ায় যান।

মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য। ঢাকার রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি। তাঁর অসুস্থতার সময় দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর সুস্থতা কামনা করেন।

চিকিৎসা শেষে দেশে ফেরায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি নিয়ে আশাবাদ তৈরি হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে আরও বিশ্রাম নিতে হতে পারে।

  • সর্বশেষ