শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ০৯:২৪ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

চট্টগ্রাম বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মেরিটাইম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। এ লক্ষ্যে দেশটির রাষ্ট্রদূত জেরোয়েন ভ্যান বোমেলের নেতৃত্বে ডাচ মেরিটাইম খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সঙ্গে বৈঠক করেছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনে প্রতিনিধি দলটি পৌঁছালে তাদের স্বাগত জানানো হয়। পরে বন্দর চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তারা।

বৈঠকে চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রম তুলে ধরেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। বন্দরের অটোমেশন ও ডিজিটালাইজেশন, পেপারলেস পোর্ট কার্যক্রম, পোর্ট কমিউনিটি সিস্টেম (সিপিএ স্কাই) চালু, অনলাইন বিলিং, পেমেন্ট ও ডেলিভারি কার্যক্রম এবং টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরের সঙ্গে তার দেশের বাণিজ্যিক ও মেরিটাইম সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে প্রযুক্তিগত ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement

বৈঠকে মেরিটাইম অ্যান্ড অফশোর এনএলের ট্রেড প্রমোশন ম্যানেজার পিটার ওটস কুইপার্স ‘ডাচ মেরিটাইম এক্সপার্টাইজ অ্যান্ড সলিউশনস’ শীর্ষক একটি উপস্থাপনা দেন। এতে ডাচ মেরিটাইম খাতের দক্ষতা ও প্রযুক্তিগত সমাধান তুলে ধরা হয়। প্রতিনিধি দলের সঙ্গে থাকা ডাচ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা চট্টগ্রাম বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, পরিবেশবান্ধব বন্দর ব্যবস্থাপনা এবং আধুনিক টার্মিনাল পরিচালনা নিয়ে নিজেদের প্রস্তাব তুলে ধরেন।

পরে ড্রেজিং, লজিস্টিকস ও টার্মিনাল পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। প্রতিনিধি দলটি বন্দরের বিভিন্ন ইয়ার্ড ঘুরে পরিচালন কার্যক্রম পর্যবেক্ষণ করে। এ সময় বন্দর ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য, প্রকল্প পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ