শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৭:৫২ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জালিয়াতি ঠেকাতে ই-চালানে ‘আর’ ও ‘সিপি’ নম্বর যুক্ত করল চট্টগ্রাম বন্দর

পণ্য খালাসে নিরাপত্তা জোরদার, সেবা বাড়ানো ও জালিয়াতি প্রতিরোধে অনলাইন ই-চালান ব্যবস্থায় পেমেন্ট নিশ্চিতকরণের জন্য দুটি নম্বর যুক্ত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)।  

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ রেফায়েত হামিমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বন্দরের সেবা কার্যক্রম আরও দ্রুত, আধুনিক ও সহজ করার পাশাপাশি জালিয়াতি রোধে টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টিওএস) আওতায় অনলাইন ই-চালানে বিল অব এন্ট্রির 'আর নম্বর' এবং 'সিপি নম্বর' যুক্ত করা হয়েছে। 'আর নম্বর'র মাধ্যমে শুল্ক ও কর পরিশোধের তথ্য এবং 'সিপি নম্বর'র মাধ্যমে বন্দরের ফি ও মাশুল পরিশোধের তথ্য যাচাই করা যাবে।

এই ব্যবস্থার ফলে পণ্যবাহী যানবাহন বন্দর থেকে বের হওয়ার অনুমতি দেওয়ার আগে সংশ্লিষ্ট বিভাগগুলো সহজেই কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের পাওনা পরিশোধের বিষয়টি যাচাই করতে পারবে।

বন্দর থেকে পণ্য সরবরাহ ও গেট দিয়ে যানবাহন বের করার ক্ষেত্রে অনলাইন ই-চালান চূড়ান্ত নথি হিসেবে ব্যবহৃত হয়। এ কারণে ই-চালানে পেমেন্ট নিশ্চিতকরণের দুটি নম্বর যুক্ত হওয়ায় প্রযোজ্য সব শুল্ক, কর, ফি ও মাশুল পরিশোধের বিষয়টি নিশ্চিত করা সহজ হবে।

নতুন এই সুবিধা গ্রহণ করে সেবা নেওয়ার জন্য আমদানিকারক, পণ্যগ্রহীতা, শিপিং এজেন্ট, ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টসহ বন্দরের অন্যান্য ব্যবহারকারীদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ