শিরোনাম
◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ০৯:৪৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৈলকুপায় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার বন্দেখালী গ্রামে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে আসিফ জোয়ার্দ্দার (২০) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ ওই গ্রামের গরু ব্যবসায়ী নায়েব আলী জোয়ার্দ্দার’র ছেলে।

স্থানীয়রা জানায়, আসিফ জোয়ার্দ্দার বিকেলে মোটরসাইকেলে লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফিরছিলো। পথে বন্দেখালী গ্রামের মধ্যে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রনে হারিয়ে একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আসিফ জোয়ার্দ্দার। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, সড়ক দুর্ঘটনার পর ইজিবাইকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ ও মোটরসাইকেল তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ