শিরোনাম
◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ০৮:৪৭ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংস্কারের জন্য তিন দিন বন্ধ মোরেলগঞ্জের পানগুছি ফেরি চলাচল

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ পানগুছি নদী ফেরিঘাটে সংস্কারকাজের জন্য শুক্রবার (৩ জুলাই) সকাল ৬টা থেকে টানা তিন দিনের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ কারণে সাইনবোর্ড–বগী আঞ্চলিক মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও যানবাহন চালকদের বিকল্প পথে চলাচল করতে হচ্ছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল থেকেই ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি সেতুর পাটাতন খুলে সংস্কার এবং বারইখালী প্রান্তের পন্টুন মেরামতের কাজ শুরু হয়েছে। নিরাপত্তার স্বার্থে সংস্কার চলাকালীন সময় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইনবোর্ড–বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ অংশে পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি সেতুর পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছিল। এছাড়া বারইখালী প্রান্তের পন্টুনেও ত্রুটি দেখা দেয়। জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। এসব সমস্যা সমাধানেই জরুরি ভিত্তিতে সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে।

সড়ক বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে আগামী সোমবার (৬ জুলাই) সকাল ৬টা থেকে পানগুছি নদী ফেরিঘাটে পূর্বের মতো ফেরি চলাচল ও যানবাহন পারাপার স্বাভাবিক হবে।

স্থানীয়রা আশা করছেন, সংস্কারকাজ শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং এ গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে।

  • সর্বশেষ