শিরোনাম
◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে ৩০ হাজার ইয়াবা ও ১টি স্কুটিসহ গ্রেফতার ১জন

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পু‌লি‌শ অ‌ভিযা‌নে চা‌লি‌য়ে ৩০ হাজার পিস  ইয়াবা ট‌্যাব‌লেট ও ১টি স্কুটিসহ ১জন‌কে গ্রেফতার ক‌রে‌ছে। শুক্রবার (৩জুলাই) সকাল ৮:৪৫ টার সময় ইয়াবা উদ্ধার ও একজন‌কে গ্রেফতার করা হয়।

বাঁশখালী থানার অপা‌রেশন অ‌ফিসার (এসআই)‌ মোঃ আ‌রিফ হো‌সেন জানান,শুক্রবার (৩জুলাই) সকালে বাঁশখালী পৌরসভর ৭নং ওয়ার্ডের দক্ষিণ জলদী থানার সামনে পাকা রাস্তার উপর ১টি লাল রংয়ের স্কুটি তল্লাশী করে ধৃত আসামী মোঃ জিয়া (৪০),এর দখল ও হেফাজত হতে স্কুটির সামনের অংশে পা রাখার স্থানে ১টি কাধের ব্যাগের ভিতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার হওয়া মোঃ জিয়া (৪০),কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আলী আকবর ডেইল ৫নং ওয়ার্ডের পুতুইন্না পাড়া এলাকার আব্দুল হাকিম ও  মৃত ছেনোয়ারা বেগমের পুত্র।

এ ঘটনায় গ্রেফতার হওয়া মোঃ জিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রনর আই‌নে মামলা করা হ‌চ্ছে ব‌লে থানা সু‌ত্রে জানা যায়।

  • সর্বশেষ