শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ১১:১৬ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অশ্লীল ভিডিও ধারণ ও প্রচারের অভিযোগে চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলায় অশ্লীল ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে একটি চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ১০ নারী এবং জব্দ করা হয়েছে ১০টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।

বুধবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের শিবপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজুল ইসলাম (৩০), শাহ-আলম মিয়া (২০), সাগর মিয়া (২০), জুয়েল মিয়া (৩২), মাজিদুল (২৫), হবিবুর রহমান হবি (৪০), কাসেম মিয়া (২০) ও নারী সদস্য মোছা. মরিনা আক্তার (৩০)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চক্রটি বিভিন্ন এলাকার নারীদের প্রলোভন দেখিয়ে এনে অশ্লীল ভিডিও ধারণ করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিত। এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে। অভিযানে ঘটনাস্থল থেকে ১০টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জব্দকৃত মোবাইল ফোনে বিপুল পরিমাণ অশ্লীল ভিডিও সংরক্ষিত থাকার তথ্য পাওয়া গেছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়