শিরোনাম
◈ এলপিজির নামে প্রতারণা: এক মাসের সিলিন্ডার ১৫ দিনে শেষ, দেখা গেল গ্যাসের সঙ্গে মেশানো হয়েছে পানি ◈ অ‌স্ট্রিয়ার বিরু‌দ্ধে ম‌্যাচ নি‌য়ে অস্ব‌স্তি‌তে আ‌ছেন আর্জেন্টিনার কোচ লিও‌নেল স্কালোনি ◈ সমীকরণ বল‌ছে, গ্রু‌পের শেষ ম‌্যা‌চে ব্রাজিল স্কটল্যান্ডের কাছে হে‌রে গে‌লে‌ও বাদ পড়ার সম্ভাবনা কম! ◈ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বল‌লেন, নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়  ◈ পশ্চিমবঙ্গ সফরে বাংলাদেশ প্রসঙ্গ টেনে যা বললেন মোদী ◈ ইসির যাচাইয়ে বাতিল ২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন ◈ প্রধানমন্ত্রীর প্রথম জোড়া বিদেশ সফর, ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত ◈ বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ◈ ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ ◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪৪ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জ থেকে একসঙ্গে মন্ত্রিসভায় মামা-ভাগনে

সিরাজগঞ্জ জেলা থেকে এবার একই সঙ্গে বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন মামা ও ভাগনে। সিরাজগঞ্জের ইতিহাসে এই প্রথম একই সঙ্গে জেলা থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পাওয়ার ঘটনায় আনন্দিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

অন্যদিকে, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য ও টুকুর ভাগনে ড. এম এ মুহিত, ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছার জোয়ার বইছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন চায় সাধারণ মানুষ।

ইকবাল হাসান মাহমুদ টুকু এ নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে, ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও পরে কৃষি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইকবাল হাসান মাহমুদ টুকুর বাবা আব্দুল্লাহ আল মাহমুদ ছিলেন পাকিস্তান সরকারের শিল্পমন্ত্রী।

অন্যদিকে সাবেক উপ-প্রধানমন্ত্রী ও প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ মতিনের ছেলে ড. এম এ মুহিত। শাহজাদপুর আসন থেকে দ্বিতীয়বারের মতো দাঁড়িয়ে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়